সিলেট বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
জকিগঞ্জ/কানাইঘাট

জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত

জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত

সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্ট্যান্ড-সংলগ্ন ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ জকিগঞ্জ উপজেলার বারগাত্তা এলাকার (মুকামের পাশের বাড়ি) সুফান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফরহাদের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ছোট ভাইকে মোটরসাইকেলে করে সড়কের বাজারে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ফরহাদ। মাত্র এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। নতুন জীবনের শুরুতেই এমন করুণ পরিণতিতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মাত্র এক মাস আগে বিয়ে, এরই মধ্যে না-ফেরার দেশে ফরহাদ—তাঁর অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের গভীর ছায়া।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।