সিলেট: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দৃঢ় সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুদ্দিন খালেদ। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সমর্থন জানান।
তার ওই পোস্টে সংসদ সদস্যকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, “সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) এর সাংসদ জনাব মুফতি আবুল হাসান। আপনি নির্ভয়ে এগিয়ে চলুন, দুই উপজেলার সাধারণ জনগণ আপনাকেই পছন্দ করেছে এবং নির্বাচিত করেছে কানাইঘাট-জকিগঞ্জের আপামর জনগণ আপনার সাথে আছে।”
সাইফুদ্দিন খালেদের এই পোস্টটি ইতিমধ্যে স্থানীয় ফেসবুক ব্যবহারকারী এবং রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে। সংসদ সদস্যের কর্মী-সমর্থকরা এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করছেন।
স্থানীয়রা মনে করছেন, নির্বাচনী এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের নানা পদক্ষেপ যখন দৃশ্যমান, ঠিক সেই মুহূর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এমন প্রকাশ্য ও জোরালো সমর্থন মাঠপর্যায়ে তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করবে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন