জকিগঞ্জ (সিলেট):
জকিগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান।
সমাবেশে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুফতী আবুল হাসান ব্যাংকের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং গ্রাহকদের সেবা আরও মানসম্মত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন