কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসীর পরিবারে আজকে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।
গাছবাড়ীর আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমীমুল ইহসান শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন সভাপতি আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নিহতদের পরিবারের হাতে অনুদান তুলে দেন মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসের সিলেট জেলা এবং কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আবু বকর মাস্টার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
See less





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন