সিলেট বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
জাতীয়

হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের চাকরিজীবী ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দরিদ্র রোগীদের মধ্যে অর্থ প্রদান অনুষ্ঠান ৭ আগস্ট, শুক্রবার, সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. রুহেল লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাইদ। ইসলামী সংগীত পরিবেশন করেন স্টুডিও ফোকাসের সদস্যবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মুজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মুহি উদ্দিন ফারুক, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মুস্তাফা আহমদ আজাদ, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সিলেটস্থ জকিগঞ্জ পেশাজীবী ফোরামের সদস্যসচিব ড. ফয়জুল হক, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমদ, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী এবং বিশিষ্ট ব্যাংকার ফয়সল আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন একাডেমাস কোচিং সেন্টারের পরিচালক খালেদ হোসেন, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি শোয়েব আহমদ, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের প্রচার সম্পাদক খালেদ আহমদ এবং ধর্মবিষয়ক সম্পাদক গুলজার আহমদ।

অনুষ্ঠানে দরগাহ বাহারপুর দারুল আজহার মাদরাসার পরিচালক আব্দুল হামিদ জালাল, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় এবং পূর্বনির্ধারিত একজন শিক্ষার্থীর আগামী ৬ মাসের পড়াশোনার খরচ হস্তান্তর করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।