জকিগঞ্জ এলাকার শিক্ষা ও সমাজকল্যাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘কসকনকপুর ডহরের মোরা গ্লোবাল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা’র দুই বছর মেয়াদি (২০২৬-২০২৭) নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অনলাইনে সকলের মতামতের ভিত্তিতে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত ৪৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ফ্রান্স প্রবাসী মো. পারভেজ আলমকে সভাপতি এবং আমেরিকা প্রবাসী মো. নোমান আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংস্থাটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন—আব্দুল কাদির মছন (আমেরিকা), অধ্যাপক মোখলেসুর রহমান (আমেরিকা), মো. রেজাউল করিম (কানাডা), খলিলুর রহমান (আমেরিকা), শহিদুল ইসলাম মামুন (লন্ডন), মাহমুদ হোসাইন (আমেরিকা), আব্দুল আহাদ (সৌদি আরব), মো. আব্দুস শহীদ (কুয়েত), সাইয়েদ আহমদ আদিব (আমেরিকা), মো. আব্দুল মালিক (সৌদি আরব), মো. আব্দুল মুতলিব (দুবাই) এবং মোস্তফা আহমেদ (ওমান)।
এছাড়া কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি রফিকুল ইসলাম (ইতালি), মরর্তুজা আহমদ (সৌদি আরব), মোহাম্মদ মিলাদ হোসেন (কাতার), মো. রুহুল আমিন মিসতা (মালয়েশিয়া), ও মো. সস্তাব আহমদ (সৌদি আরব); সহ-সাধারণ সম্পাদক মো. আবু তাহের (মালয়েশিয়া), রুজেল আহমদ (দুবাই) ও মো. মাজেদ আহমদ (মালয়েশিয়া); যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল করিম সজিব (কানাডা), আব্দুল্লাহ আহমেদ (আমেরিকা) ও মহিবুল ইসলাম মাসুম (অস্ট্রেলিয়া); সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মাহি (কানাডা); এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ (লন্ডন), মো. তারেক আহমদ (সৌদি আরব) ও জাকির আহমেদ (আমেরিকা)।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন