সিলেট বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
জাতীয়

কাজ শেষের এক সপ্তাহেই ক্ষতিগ্রস্ত শেওলা–জকিগঞ্জ সড়কের কালভার্টের এপ্রোচ, নিম্নমানের কাজের অভিযোগ

কাজ শেষের এক সপ্তাহেই ক্ষতিগ্রস্ত শেওলা–জকিগঞ্জ সড়কের কালভার্টের এপ্রোচ, নিম্নমানের কাজের অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি:

কাজ শেষ হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই শেওলা–জকিগঞ্জ সড়কের চিরপুর (গুচ্ছগ্রাম) সংলগ্ন নতুন প্রশস্তকৃত কালভার্টের এপ্রোচ রোডের পাশের এজিং ভেঙে নিচে দেবে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ চলাকালেই কাজের মান নিয়ে তারা বিভিন্ন সময় আপত্তি ও প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার বা দায়িত্বশীলদের পক্ষ থেকে সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি। যার ফলে অতি অল্প সময়ের মধ্যেই নতুন এই নির্মাণকাজে ক্ষয়ক্ষতির চিত্র সামনে চলে এসেছে।

এলাকাবাসীর জোরালো দাবি, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে এ ধরনের নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কাছে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িত দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত ও মানসম্মতভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে স্থানীয়রা আসন্ন শেওলা–জকিগঞ্জ সড়কের চলমান উন্নয়নকাজে নিয়োজিত তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি সর্বোচ্চ মানসম্মত নির্মাণ কাজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের দুর্ভোগ, জনদাবি ও আন্দোলনের পর বহু প্রত্যাশিত এই সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে; তাই কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ যেন এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাঙ্ক্ষিত সুফলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।