সিলেট বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
অপরাধ

জকিগঞ্জে শতবর্ষী রাস্তা দখল ও ঘর নির্মাণের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জকিগঞ্জে শতবর্ষী রাস্তা দখল ও ঘর নির্মাণের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত এলাকায় শতবর্ষী যাতায়াতের রাস্তা দখল, পৌরসভার সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করে ঘর নির্মাণ, হামলা, পাল্টা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে একটি ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার জকিগঞ্জ পৌরসভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়বান বিবির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সুহাদা বেগম।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রায় শতবর্ষ ধরে তাঁদের পরিবারসহ একাধিক পরিবার যে যাতায়াতের রাস্তাটি ব্যবহার করে আসছে, সেখানে জকিগঞ্জ পৌরসভা সরকারি অর্থায়নে ইট সলিং নির্মাণ করে। তবে সম্প্রতি জয়বান বিবির বড় ছেলে ফারুক আহমদ ওই সরকারি রাস্তার একটি অংশ দখল করে ইট অপসারণের মাধ্যমে ঘর নির্মাণ করেছেন। এর ফলে দীর্ঘদিনের চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে বর্তমানে মাত্র এক হাত জায়গা দিয়ে চলাচল করতে হচ্ছে, যা কয়েকটি পরিবারকে চরম ভোগান্তিতে ফেলেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাস্তার ওপর ঘর নির্মাণে বাধা দেওয়ায় আব্দুল জলিল, ফয়জুল হক ও কইতর বিবিসহ সহ-শরিকদের ভয়ভীতি ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। বিষয়টি নিয়ে জকিগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শন করলেও অবৈধ নির্মাণকাজ বন্ধ কিংবা রাস্তা দখলমুক্ত করা হয়নি।

গত ৫ মে বিকেলে ফারুক আহমদ, জুবের আহমদ, আবুল কালাম ও হোসনা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আব্দুল জলিল, ফয়জুল হক, নাজমা বেগম এবং জয়বান বিবির ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। হামলায় আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত আব্দুল জলিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও প্রতিপক্ষ পাল্টা মামলা করে, যেখানে ঘটনার সময় উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদেরও আসামি করা হয় বলে দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেন, জামিনের পর থেকে প্রতিপক্ষ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে মানসিক হয়রানি করে আসছে। এমনকি পৌরসভার সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শনে গেলেও তাঁর সামনে অশালীন আচরণ করা হয়। সংবাদ সম্মেলনে শতবর্ষী রাস্তা দখলমুক্ত করা, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ৫ মে’র হামলার বিচার, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় সাংবাদিকদের কাছে থানায় দায়ের করা অভিযোগের কপি, চিকিৎসা নথি, পৌরসভার প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগ, রাস্তা দখল ও নির্মাণের আলোকচিত্র, বাটোয়ারানামা, ভূমি দলিল এবং ভিডিওচিত্রসহ বিভিন্ন নথিপত্র উপস্থাপন করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।