জকিগঞ্জ (সিলেট):
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন জকিগঞ্জ পৌর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ জুলাই ২০২৬ ঈসায়ী, শনিবার জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা হলরুমে এই কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক। এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলিম উদ্দিন, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ-অফিস সম্পাদক উবায়দুল হক অমি, সহ-প্রশিক্ষণ সম্পাদক আহমদ হোসাইন আইমান ও আবু হানিফ মোঃ নায়িম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওসার আহমদ ও জাহেদ আহমদ খান, এবং সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী ও মো. খলিলুর রহমান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. দিলশাদ আনোয়ারকে সভাপতি, তাহমিদ আহমদকে সাধারণ সম্পাদক এবং নাজমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি মো. মাহফুজ আহমদ, মারুফ আহমদ, হাবিবুর রহমান সায়েম; সহ-সাধারণ সম্পাদক পারভেজ আহমদ; সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, আকবর হোসেন, সাইফুল ইসলাম; প্রচার সম্পাদক জুনেদ আহমদ; সহ-প্রচার সম্পাদক ছাব্বির আহমদ, হাসান আহমদ চৌধুরী; অর্থ সম্পাদক সুন্নাহ আহমদ; অফিস সম্পাদক আফজল হোসেন; সহ-অফিস সম্পাদক অলিউর রহমান, ফয়সল আহমদ সুন্নী; প্রশিক্ষণ সম্পাদক আমিনুল ইসলাম; সহ-প্রশিক্ষণ সম্পাদক জাবের আহমদ, সালেহ আহমদ শাকিল; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আহমদ; সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল ইসলাম মিজান, আশরাফ হোসেন, আল আমিন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক আদনান আহমদ; সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাফায়াত আহমদ চৌধুরী, হাসান আহমদ সবুজ, কামিল আহমদ উজ্জ্বল, জাহেদুল ইসলাম জাহেদ। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে বেলাল আহমদ, তারেকুল ইসলাম, আবির আহমদ, নাহিয়ান আহমদ, মিজানুর রহমান, নাহিদ আহমদ, মারুফ আহমদ, সাইফুল ইসলাম তামিম, আব্দুল হাকিম, আব্দুল্লাহ বিন আহবাব, আহমদ আল হাসান, রাইয়ান আহমদ তুহিন ও তাকরিম শহিদ নাবিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন