সিলেট জেলার সীমান্তবর্তী জনবহুল উপজেলা কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত পথসভাটি শেষ মুহূর্তে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। বিভিন্ন প্রতিকূলতা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বহর কানাইঘাটে পৌঁছানোর পর থেকেই জনস্রোত বাড়তে থাকে।
নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে কানাইঘাটের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা বিপ্লবী স্লোগান ও জনমুখরিত এক পরিবেশের সৃষ্টি করে। স্থানীয় সাধারণ জনগণ ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শেষ পর্যন্ত পথসভাটি একটি জনসমুদ্রে পরিণত হয়।
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের এই বাঁধভাঙা জোয়ার এবং স্লোগানে মুখরিত পরিবেশ কানাইঘাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন